স্টাফ রিপোর্টার
, যশোর
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যশোর জেলায় ১২ হাজার ২৮০ জনের মধ্যে প্রথম দিনে বাংলা বিষয়ে তিন হাজার ৫৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নিয়েছে আট হাজার ৭১৫ জন শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অ. দা.) জি এম আলমগীর কবির।
জেলা শিক্ষা অফিসার জানান, যশোরের আট উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১২ হাজার ২৮০ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮ হাজার ৭১৫। অনুপস্থিত রয়েছে ৩ হাজার ৫৬৫ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে অভয়নগরে ৩৫৯ জন, কেশবপুরে ৩২৫ জন, চৌগাছায় ৩৪৬ জন, ঝিকরগাছায় ৩৪৪ জন, বাঘারপাড়ায় ১৭২ জন, মণিরামপুরে ৪৬৫ জন, শার্শায় ৫১৮ জন ও সদরে ১ হাজার ৩২ জন।
তিনি আরো বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। যশোরের আট উপজেলার ১৯ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ে শিক্ষক-পরীক্ষার্থী, অভিভাবক কারো কোনো অভিযোগ নেই। আশা করছি ভালো পরিবেশে বাকি সবগুলো পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে।