যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইবির ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান

ইবি প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৫:০১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৫:২০ পিএম
ইবির ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সর্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ইবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন 'সাদা দল'-এর আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন (ইউট্যাব)-এর কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাশাপাশি, দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার ৩৪টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি নেপাল, ভারত, শ্রীলঙ্কা, চীন, সুইডেন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

৫ আগস্ট-পূর্ব রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন ড. মতিনুর রহমান। বিভিন্ন টেলিভিশন টকশোতেও নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে তিনি সমসাময়িক নানা বিষয়ে মতামত তুলে ধরেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)