যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৮:৪৭ পিএম
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিদুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।

দিনব্যাপী আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)