যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাপানের আইটিইই পরীক্ষায় প্রথম হয়েছেন খুবি শিক্ষার্থী

খুবি প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০৫:১৩ পিএম
আপডেট : বুধবার, ১০ জুন,২০২৬, ০৭:৫২ পিএম
জাপানের আইটিইই পরীক্ষায় প্রথম হয়েছেন খুবি শিক্ষার্থী

জাপানের তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা 'আইটিইই'-এ প্রথম মেধাস্থান অর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুকেশ কুমার মণ্ডল।

বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বাংলাদেশ-আইটিইসি) আয়োজিত পরীক্ষার ২০২৬ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত ফলাফলে তিনি যৌথভাবে প্রথম স্থান অধিকার করে এ সাফল্য অর্জন করেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে পরিচালিত এ পরীক্ষায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারীদের মধ্যে মুকেশের এই সাফল্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুকেশ কুমার মণ্ডল বলেন, ‘আমি ভীষণভাবে অভিভূত, গর্বিত এবং কৃতজ্ঞ। তিন বছরেরও বেশি সময়ের কঠোর পরিশ্রম, নিরন্তর অনুশীলন, ধৈর্য ও অধ্যবসায়ের ফল আজ হাতে পেয়ে মনে হচ্ছে সবকিছুই সার্থক হয়েছে। পথটা সহজ ছিল না, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও শক্ত করেছে। এই অর্জন আমাকে বিশ্বাস করিয়েছে যে আন্তরিক চেষ্টা ও পরিশ্রমের ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘আমারএই অর্জন ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতে আরও বড় লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

উল্লেখ্য, আইটিইই (Information Technology Engineers Examination) জাপানের একটি আন্তর্জাতিক মানসম্পন্ন তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা, যা এশিয়ার বিভিন্ন দেশে পরিচালিত হয়। বাংলাদেশে বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) এর আয়োজন করে থাকে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)