যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান

দেবহাটা  প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০৭:৩২ পিএম
আপডেট : বুধবার, ১০ জুন,২০২৬, ০৮:২২ পিএম
দেবহাটায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান

অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাতক্ষীরার দেবহাটায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুন) সকালে উপজেলার গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র -এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী এবং উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মহিতোষ কর্মকার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাইকৃত ১১৫ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, শিক্ষা সামগ্রীসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা জাতির উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)