যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এইচএসসি: প্রতিবন্ধী পরীক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ ২৯ জুন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৯:৫৩ পিএম
এইচএসসি: প্রতিবন্ধী পরীক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ ২৯ জুন

আগামী ২ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা।

যশোর শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষার প্রবেশপত্র অনলাইনের মাধ্যমে ১৭ জুন বোর্ডের ওয়েবসাইটে প্রদান করা হবে। এবার কেন্দ্রের সংখ্যা ২৪০।

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত কার্ড, প্রবেশপত্রের ফটোকপি, পরীক্ষার্থী ও শ্রুতিলেখকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, পরীক্ষার্থীর/ কলেজ/ ভারপ্রাপ্ত কর্মকর্তার সুপারিশসহ আবেদন ২৯ জুনের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন পাঠাতে বলাতে হয়েছে।

এছাড়া, শ্রুতি লেখক পরীক্ষার্থী ১০ম শ্রেণির হতে হবে এবং ১০ম শ্রেণিতে অধ্যয়ন করছে মর্মে প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র, শ্রুতিলেখকের পিতা/ মাতার সম্মতিপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানিয়েছেন, এবারও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের আবেদন করতে বলা হয়েছে। ২৯ জুনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে তাকে প্রতিবন্ধী হিসেবে পরীক্ষার সময় বৃদ্ধি বা শ্রুতি লেখক নিয়োগের সুযোগ দেওয়া হবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)