যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুবির সামাজিক বিজ্ঞান অনুষদের কর্মশালা

খুবি প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৯:৩৯ পিএম
আপডেট : শনিবার, ২০ জুন,২০২৬, ১০:০৪ পিএম
খুবির সামাজিক বিজ্ঞান অনুষদের কর্মশালা

সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও তার সমাধানের মাধ্যমে মানুষের কল্যাণে সহযোগিতামূলক গবেষণার প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। সেই প্রচেষ্টার অংশ হিসেবে দেশ ও বিদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতামূলক গবেষণার (কোলাবোরেটিভ রিসার্চ) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নগর ও পরিকল্পনা ডিসিপ্লিনের মিলনায়তনে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সামাজিক বিজ্ঞান স্কুলের (অনুষদ) চারটি ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূর উন নবী।

কর্মশালায় সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শরাফাত হোসেন।

উদ্বোধনী অংশে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, যেহেতু মানুষের কল্যাণের জন্য গবেষণা করা হয়, তাই সহযোগিতামূলক গবেষণার মাধ্যমে আরও কার্যকর ফলাফল অর্জন সম্ভব।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূর উন নবী এই কর্মশালার মাধ্যমে সহযোগিতামূলক গবেষণার নতুন পরিবেশ তৈরির একটি নতুন পথ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালার অংশ হিসেবে নগর ও পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো. জাকির হোসেন বিষয়ভিত্তিক স্বান্ত্রতা থেকে সামাজিক বিজ্ঞান গবষেণা কীভাবে আন্তঃশাস্ত্রীয় হয়ে উঠতে পারে সেই বিষয়ে আলোচনা করেন।

আলোচনা করেন ‍বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ও ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. দিদারুল ইসলাম, অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. নাসিফ আহসান প্রমুখ।

সেশনে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও প্রধান সারা মনামী হোসেন।

অনুষ্ঠান শেষে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শরাফাত হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সহযোগিতামূলক গবেষণার চর্চার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)