যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৯:৪৮ পিএম
যবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তরুণ শিক্ষার্থীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ট্রেইনিং’ শীর্ষক এক বিশেষ কর্মশালার উদ্বোধন হয়েছে।

পাঁচদিনব্যাপী এই কর্মশালায় যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের চার বিভাগের ২৮ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান।

শনিবার সকালে স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ট্রেইনিং ইনস্টিটিউটের আয়োজনে এবং যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান বলেন, শিক্ষার্থীরা চাকরি করবে না, চাকরি দেবে- এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের মিশন ও ভিশন। এজন্য আমাদের শিক্ষার্থীদের ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। সেকারণে এ ধরণের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. ফাতেমা সুলতানা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস, কোর্স ডিরেক্টর মো. তানজীম হোসেনসহ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর মিফতাহুল জান্নাত রিপা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)