অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে সাংবাদিককন্যা জুয়াইরিয়া নানজিবা সাওদা।
সে নওয়াপাড়া আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেছে।
সাওদা নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এসএম মুজিবর রহমান ও গৃহিণী শিরিন রহমানের ছোট মেয়ে।
সে একজন ভালো শিক্ষক হতে চায়। তার এ সাফল্যে পরিবারের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।