মাগুরা প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ শুরু করেছে মাগুরা থিয়েটার ইউনিট।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘থিয়েটার ইউনিট’ এর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আল এমরান, নাট্যকর্মী জিসান, রানা, সবুজ, নাঈমুরসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও থিয়েটার ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় থিয়েটার ইউনিট মাগুরা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও অনাবাদি স্থানগুলোতে ফলদ, বনজ ও ঔষধি গাছসহ মোট দুই শতাধিক চারা রোপণ করবে।