যশোর, বাংলাদেশ || সোমবার, ১০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৭:৫১ পিএম
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০১:৫১ এ এম
যশোরে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর জেনারেল হাসপাতাল চত্বরে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত।

এ সময় আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহসান হাবীব বাপ্পি, ডাক্তার হাবিবাসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ।

এছাড়া যশোর জেলা বিএনপির শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনের সময়  প্রধান অতিথি বলেন, হাসপাতালের পরিবেশ সুন্দর ও মনোরম রাখা অত্যন্ত জরুরি। চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গাছ দারুণ ভূমিকা রাখবে। তিনি হাসপাতাল প্রাঙ্গণসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন