যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৮:১৫ পিএম
সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন

উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় গঠিত হয়েছে ক্লাইমেট জাস্টিস ফোরাম সাতক্ষীরা।

রোববার (২ আগস্ট) শহরের পানসি হোটেলের হলরুমে অ্যাওসেড (AOSED)-এর উদ্যোগে আয়োজিত এক সভায় ফোরামটির আত্মপ্রকাশ হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর এবং সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

প্রধান আলোচক ছিলেন অ্যাওসেডের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হেলেন খাতুন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, জলাবদ্ধতা ও নদীভাঙনের মতো নানা সংকটে রয়েছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, জলবায়ু অর্থায়ন, ক্ষতিপূরণ এবং অভিযোজন সহায়তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুরকে আহ্বায়ক এবং শরীফুল্লাহ কায়সার সুমনকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যক্ষ আশেক ই এলাহী, মাধব দত্ত, লুইস রানা গাইন, অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম ও অ্যাডভোকেট মুনির উদ্দিন।

পাঁচ সদস্যের ওয়ার্কিং কমিটিতে রয়েছেন শেখ মুশফিকুর রহমান মিল্টন, অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসাইন, রুবিনা খাতুন রুনা, হাবিবুর রহমান সোহাগ ও মিতু মণ্ডল।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। উপদেষ্টা মাধব দত্ত প্রয়াত ড. দিলারা বেগম, রেহানা খাতুন হেনা, মাহবুবুর রহমান মোহন, অ্যাডভোকেট কামরুননাহার ছবি এবং অন্যান্য প্রয়াত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করলে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)