যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৫:০৫ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৭:৪০ পিএম
কয়রায় সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুন্দরবনের জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার কয়রায় এক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) উপজেলার মানবকল্যাণ ইউনিটের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এই প্রশিক্ষণের আয়োজন করে।

অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় 'ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস' প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সুন্দরবন কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি), এফসিভি ও ভিসিএফের সদস্যরা অংশ নেন।

কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরফিন সুমনের পরিচালনায় প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে সেশন পরিচালনা করেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দাকোপ-কয়রা সুন্দরবন কো-ম্যানেজমেন্ট কমিটির কোষাধ্যক্ষ মো. রিয়াছাদ আলী, কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন, পিপলস ফোরামের (পিএফ) সভাপতি মোল্ল্যা মনিরুজ্জামান ও সম্পাদক মিজানুর রহমান লিটন। এ সময় ফোরামের সদস্য সাইফুল ইসলাম, খগেন্দ্রনাথ মণ্ডল, রেবেকা খাতুন ও রোজিনা খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বাস্তুতন্ত্রের ধারণা, তা সংরক্ষণ ও পুনরুদ্ধারে করণীয়, জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবে বাংলাদেশে সৃষ্ট বিভিন্ন পরিবেশগত ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রিনহাউস ও গ্রিনহাউস গ্যাস সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রাথমিক ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণের শেষ পর্যায়ে সবার সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারে একটি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)