যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৫:৪৩ পিএম
মাগুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

'ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা কালেক্টরেট মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।

সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে একটি বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে পরিচালিত এই মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মী, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এ সময় জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ, অগ্নিনির্বাপণ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

আয়োজকরা জানান, দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তৈরিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)