সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।
অভিযানের অংশ হিসেবে ভলান্টিয়াররা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন এবং বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।
এ সময় তারা প্রতিটি বাড়িতে জমে থাকা ডাবের খোলা ও ফুলের টবসহ বিভিন্ন স্থানের পানি পরিষ্কার করে দেন এবং বাড়ির মালিক ও শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন।
ভিবিডি সাতক্ষীরার সভাপতি এসএম সাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন জানান, নিয়মিত সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব, আর এই লক্ষ্যেই মাসব্যাপী তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ভিবিডি খুলনা বিভাগের সাধারণ সম্পাদক হোসেন আলী, সাতক্ষীরার সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম এবং কমিটি মেম্বার মাহবুবুর রহমান।