যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় বসতি ও কৃষিজমিতে লবণপানি প্রবেশ বন্ধের দাবি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০১:৫৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৩:৩১ পিএম
পাইকগাছায় বসতি ও কৃষিজমিতে লবণপানি প্রবেশ বন্ধের দাবি

খুলনার পাইকগাছা উপজেলায় বসতি এলাকা ও কৃষিজমিতে ক্রমবর্ধমান লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ এবং টেকসই সমাধানের দাবিতে বর্ণাঢ্য ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সচেতন নাগরিক ও স্থানীয় সংগঠনের উদ্যোগে এবং অগ্রগতি সংস্থার 'সৃজন' প্রকল্পের বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়।

র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, অপর্যাপ্ত বেড়িবাঁধ ও নদী-খাল ভরাটের ফলে লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে কৃষি উৎপাদন ও জনস্বাস্থ্যের চরম ঝুঁকি তৈরি করছে।

দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই অঞ্চল অদূর ভবিষ্যতে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। সমাবেশ থেকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, অননুমোদিত গেট ও পাইপলাইন বন্ধ, নদী-খালের স্বাভাবিক প্রবাহ পুনঃস্থাপন এবং সুপেয় পানির প্রাপ্যতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবি তুলে ধরা হয়।

র‍্যালিতে স্থানীয় যুব সমাজ, এনজিও প্রতিনিধি ও বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)