যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিকারিদের কবল থেকে উদ্ধার হরিণ সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : সোমবার, ১১ মে,২০২৬, ১০:০২ পিএম
শিকারিদের কবল থেকে উদ্ধার হরিণ সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ এলাকা থেকে দুটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (১১ মে) সকাল ও দুপুরে পৃথক অভিযান চালিয়ে হরিণ দুটি উদ্ধারের পর বিকেলে সুন্দরবনের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে একটি দল বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকায় অভিযান চালায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা হাজিবাড়ি মসজিদের পাশের একটি পুকুরে একটি হরিণ ফেলে রেখে পালিয়ে যায়।

একই দিন দুপুরে কালিয়ারখাল এলাকায় দ্বিতীয় দফা অভিযানে আরও একটি হরিণ উদ্ধার করা হয়। সেখান থেকেও বনরক্ষীদের তাড়া খেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

উদ্ধার করা হরিণ দুটির একটিকে জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

​সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, ‘শিকারিরা সুন্দরবনে ফাঁদ পেতে ধরে হরিণ দুটি লোকালয়ে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে আমরা হরিণ দুটি উদ্ধার করি। সোমবার বিকেলে শরণখোলা রেঞ্জের চরখালী বনাঞ্চলে হরিণ দুটিকে সুস্থ অবস্থায় অবমুক্ত করা হয়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)