যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

'মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের' কর্মসূচি ঘোষণা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ০৮:৩৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০১:১৮ এ এম
'মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের' কর্মসূচি ঘোষণা

মুক্তেশ্বরী নদীর মাঝে আদ-দ্বীন হাসপাতালসহ সকল দখলদার উচ্ছেদ, দখলদারদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ, উজানে ভৈরবের সাথে নদী সংযোগের দাবিতে আগামী ৭ জুন দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ১৫ জুন বিকেল ৫টায় মুক্তেশ্বরী পাড় (পুলেরহাট) থেকে ভৈরব পাড় (দড়াটানা ভৈরব চত্বর) পর্যন্ত পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে 'মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলন'।

বুধবার বিকেলে অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক অনিল বিশ্বাসের সভাপতিত্বে নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি।

সভায় বক্তব্য রাখেন হারুন-অর-রশিদ, অ্যাড. মাহমুদ হাসান বুলু, তসলিম-উর-রহমান, জিল্লুর রহমান ভিটু, আবু হাসান, আহসান উল্লাহ ময়না, অ্যাড. আমিনুর রহমান হিরু, রিয়াদ রহমান, পলাশ বিশ্বাস, শরিফ আহমেদ বাপ্পি, মুস্তাফিজুর রহমান কবির, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

বক্তারা চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়ার মনসাতলায় মুক্তেশ্বরী নদী ও জিয়া খালকে দখলদারমুক্ত করে খনন কাজ করার জন্য জেলা প্রশাসন, বিলহরিণা রক্ষা কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনকে ধন্যবাদ দেন।

সভা পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব রাশেদ খান।

সভায় বিলহরিণা রক্ষা কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম নয়ন উপস্থিত থেকে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন। 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)