যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে টানা বৃষ্টিতে চার মহল্লার শতাধিক পরিবার পানিবন্দী

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ১২:২০ পিএম
আপডেট : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ১২:৪৫ পিএম
কেশবপুরে টানা বৃষ্টিতে চার মহল্লার শতাধিক পরিবার পানিবন্দী

বৃহস্পতিবার রাতের টানা বৃষ্টিতে যশোরের কেশবপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মধ্যকুল সাহাপাড়া ও খানপাড়াসহ চারটি মহল্লার প্রায় ১০০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গভীর রাতে অধিকাংশ পরিবারের ঘরের মধ্যে পানি প্রবেশ করায় তাদের মূল্যবান জিনিসপত্র ভিজে ক্ষয়ক্ষতি হয়েছে।

মধ্যকুল সাহাপাড়ার মনি সাহা ও কালিদাস সাহা জানান, সম্প্রতি তাদের বসতবাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া হরিহর নদী খনন করে সেই মাটি নদীর পাড়েই ফেলে রাখা হয়। এর ফলে পানি প্রবাহের পথ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে কয়েক ঘণ্টার বৃষ্টির পানি নদীতে নিষ্কাশিত হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, এতে বাস ও ট্রাকটার্মিনাল, সাহাপাড়া, বিশ্বাসপাড়া, খানপাড়া ও নাথপাড়া এলাকার প্রায় একশ' পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেকের বসতঘরের মধ্যে এক থেকে দেড় ফুট পানি উঠে গেছে এবং তা ধীরে ধীরে আরও বাড়ছে। ঘরের মধ্যে পানি ওঠায় রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। এছাড়া ওয়াশরুম তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নারী ও শিশুরা।

শুক্রবার সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে।

এদিকে, মহল্লা তলিয়ে যাওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রেক্সোনা খাতুনকে অবহিত করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোছা. রেক্সোনা খাতুন বলেন, জলাবদ্ধ এলাকার পানি যাতে দ্রুত নিষ্কাশন করা যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)