স্টাফ রিপোর্টার
, যশোর
কচি কণ্ঠের আসর যশোর জেলা শাখার উদ্যোগে শহরের রাঙা প্রভাত স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ওষধি ও ফুলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে চারা বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা শরীফ এ. মাসউদ হিমেল।
এসময় উপস্থিত ছিলেন রাঙা প্রভাত স্কুলের প্রধান শিক্ষক শিল্পী দে, সহকারী শিক্ষক শারমিন শরিফ, নারগিস খাতুন জুই, সাবরিন নাসের টুম্পা ও শাকিল আহমেদ।
সংগঠনের অর্থ সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য রিফাত আহাম্মেদ বাবু।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব রাইয়াদ ফেরদৌস হামিম বলেন, ‘কচি কণ্ঠের আসরের উদ্যোগে এ বছর আমরা দুই শতাধিক ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ ও রোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার প্রথম দিন অর্ধশত চারা বিতরণ করা হলো। বাকি চারা পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রোপণ ও বিতরণ করা হবে।’