যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হরিণাকুণ্ডুতে আগুনে পুড়লো পানের বরজ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি,২০২৬, ০২:১৯ পিএম
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০১:৪৫ এ এম
হরিণাকুণ্ডুতে আগুনে পুড়লো পানের বরজ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত কৃষকের পাঁচ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়েগেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর ক্যানালের পাশের একটি মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর গ্রামের কৃষক মোঃ সাদ্দাম হোসেন, সৌরভ হোসেন, কদম হোসেন, হারুন আলী, মশিয়ার রহমান ও কাতব আলীর পানের বরজে আকস্মিক আগুন লাগে। আগুনের তীব্রতা দেখে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের লেলিহানে সাত কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিষয়ে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ দিদারুল আলম বলেন, আগুন লাগার বিষয়টি শুনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে আর্থিক সাহায্য প্রদানের চেষ্টা করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)