যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর টিটিসিতে মঙ্গলবার চাকরি মেলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৬:৪১ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৭:৩৫ পিএম
যশোর টিটিসিতে মঙ্গলবার চাকরি মেলা

মানব পাচারের শিকার সারভাইভারদের টেকসই পুনর্বাসনের লক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপী 'চাকরি মেলা' অনুষ্ঠিত হবে। মানবাধিকার সংগঠন রাইটস যশোর ও যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে এই চাকরি মেলা অনুষ্ঠিত হবে। সুইজারল্যান্ড অ্যাম্বাসির অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত 'আশ্বাস' প্রকল্পের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, মেলায় দুই সহস্রাধিক বেকারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্দেশ্য রয়েছে। চাকরির ক্ষেত্রে মানবপাচারের শিকার সারভাইভাররা অগ্রাধিকার পাবেন।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, মানব পাচারের শিকার সারভাইভারদের পুনর্বাসন, পুনঃএকত্রীকরণ এবং সমাজের সাধারণ মানুষের মধ্যে মানব পাচার ও এর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাকরি মেলায় অংশ নিতে আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে টিটিসি প্রাঙ্গণে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)