যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহম্মদপুরে অবৈধ দুই ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৪:৫৯ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৭:০৪ পিএম
মহম্মদপুরে অবৈধ দুই ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

মাগুরার মহম্মদপুরে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত দুটি ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ‘নাভা ব্রিকস’ ও ‘নদী ব্রিকস’ নামে ভাটা দুটিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম এবং মাগুরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটা দুটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের ইট পোড়ানোর বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। এটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের পরিপন্থি।

অভিযানকালে ভাটা দুটির সব কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা চালু না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)