যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০৭ পিএম
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ।

সভায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলীসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সেবা সহজীকরণ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে সরকারি স্বাস্থ্যসেবার সুফল যথাযথভাবে পায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)