যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনা বিভাগে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩৩, একজনের মৃত্যু

খুলনা অফিস

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৩:৩৩ পিএম
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৪:১১ পিএম
খুলনা বিভাগে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩৩, একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে আরও ২৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ১৯৭ জন সরকারি হাসপাতালে এবং ৩৬ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

২৪ ঘণ্টায় নতুন একজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬-তে।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিভাগে মোট ১৭ হাজার ৬৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১৬ হাজার ২১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৯৯৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, খুলনা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলায়।

এই জেলায় এখন পর্যন্ত মোট ছয় হাজার ৮০৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন তিন হাজার ৩১৬ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার প্রজননস্থল ধ্বংসসহ সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)