মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামে অবস্থিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইন্দিরা গান্ধি মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারপারসন চৌধুরী রেজাউল হক মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিল। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন।
হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্যসচিব ডা. লিংকু কুমার বিশ্বাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পরিচালনা পর্ষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. আলিমুজ্জামান, মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের লেভেল অফিসার মো. উবাইদুল ইসলাম পারভেজ, সমাজসেবক আলীম খান এবং জোয়ার্দার শাহ আলম তুফান।
অনুষ্ঠানে হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা। সভাটি সফল করতে শিকদার মিজানুর রহমান টোগর, হেমায়েত হোসেন জঙ্গি, মো. আসাদুজ্জামান খাজা ও মো. আমিনুল ইসলাম ইকবাল সার্বিক সহযোগিতা করেন।