যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় কয়রায় অংশীজনদের সংলাপ

কয়রা (খুলনা) সংবাদদাতা

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০২:২৬ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৩:০৩ পিএম
নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় কয়রায় অংশীজনদের সংলাপ

খুলনার কয়রায় সরকারি কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত অংশীজনদের অংশগ্রহণে নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) নামে একটি সংস্থার 'আরডব্লিউভিএল-বি' প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আইআরভির নির্বাহী প্রধান মেরিনা পারভীন জুথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

আইআরভির প্রোগ্রাম ম্যানেজার ছালমা পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পুষ্টি ও সঠিক তথ্যপ্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিশোরী ও নারীদের মাসিক স্বাস্থ্যবিধি, বাল্যবিয়ে প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ে গ্রামীণ পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। একই সাথে প্রজনন স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ও কুসংস্কার দূর করতে সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি এবং বেসরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সংলাপে আরও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মহসিন আলী, সাংবাদিক রিয়াছাদ আলী, কামাল হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তু অধিকারী, ইউপি সদস্য সরদার আবু হাসান, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি বিলকিস আক্তার এবং আইআরভির নারী দলের সদস্য মমতাজ বেগম, কবিতা রানী, পল্লবী মণ্ডল ও দিপালিকা সরদার।

সংলাপে বিশিষ্টজন, গণমাধ্যমকর্মী ও প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)