যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর জেনারেল হাসপাতাল

যশোরে আইসিইউ ও সিসিইউ চালুর পথে বড় অগ্রগতি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ১০:২৩ পিএম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ১০:৪১ পিএম
যশোরে আইসিইউ ও সিসিইউ চালুর পথে বড় অগ্রগতি

যশোর জেনারেল হাসপাতালে আধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ ও সিসিইউ পূর্ণাঙ্গরূপে চালুর পথে বড় অগ্রগতি হয়েছে।

আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) লিফট চতুর্থতলা পর্যন্ত সম্প্রসারণ ও সংস্কারের কাজ।

তবে এই উন্নয়নমূলক কাজের স্বার্থে আগামী দেড় থেকে দুই মাস সিসিইউ ভবনের লিফটটি সম্পূর্ণ বন্ধ থাকবে।

সোমবার (৯ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা এক জরুরি নোটিসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। লিফট বন্ধ থাকাকালে বিকল্প ব্যবস্থা হিসেবে সিসিইউ ব্লকের তিনতলায় চিকিৎসাধীন ও নতুন আগত রোগীদের হুইলচেয়ার এবং স্ট্রেচারের মাধ্যমে সিঁড়ি ব্যবহার করে আনা-নেওয়া করার অনুরোধ জানানো হয়েছে। উন্নয়নমূলক কাজের জন্য সাময়িক এই অসুবিধার কারণে আন্তরিক দুঃখ প্রকাশ করে রোগী, স্বজন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত।

হাসপাতাল সূত্র জানায়, সিসিইউ ভবনের লিফট সুবিধা আগে কেবল তৃতীয় তলা পর্যন্ত ছিল। কিন্তু নতুন দশ শয্যার আধুনিক আইসিইউ এবং ২০ শয্যার আইসোলেশন ইউনিটটি প্রস্তুত করা হয়েছে ভবনের চতুর্থ তলায়। ফলে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকা সত্ত্বেও লিফটের সীমাবদ্ধতার কারণে গত ২০২৩ সালের ১৪ নভেম্বর উদ্বোধনের পরও ইউনিট দুটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের হস্তক্ষেপে অবশেষে সোমবার (৯ নভেম্বর) থেকে থেকে লিফট চতুর্থতলা পর্যন্ত সম্প্রসারণের কাজ শুরু হয়।

চতুর্থতলার এই নতুন ইউনিটে মুমূর্ষু রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর, অটোমেটিক সিরিঞ্জ পাম্প, কার্ডিয়াক মনিটর, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, সাকার মেশিন, বাইপেপ ও সিপেপ এবং জরুরি অবস্থায় হৃদযন্ত্র সচল করার জন্য ডিফিব্রিলেটরসহ সব ধরনের আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। প্রতিটি শয্যার বিপরীতে রয়েছে সেন্ট্রাল অক্সিজেন, ভ্যাকিউম ও এয়ার লাইনের সংযোগ।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পি জানান, লিফট চালু হলেই নতুন দশ শয্যার আইসিইউ ও আইসোলেশন ইউনিটের কার্যক্রম পুরোদমে শুরু করা সম্ভব হবে। এতে রোগীরা সরকারি ব্যবস্থাপনায় অত্যন্ত স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন।

এদিকে, নতুন আইসিইউ চালু হলে হাসপাতালের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, নতুন ইউনিটটি চালু হওয়ার পর হাসপাতালের পুরনো ভবনে থাকা আইসিইউটিতে একটি আধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হবে। এর ফলে বৃহত্তর যশোর অঞ্চলের সাধারণ ও অসহায় রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাপ্রাপ্তি সহজ হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)