যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পানির অভাব মণিরামপুর উপজেলা পরিষদে

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৮:৫২ পিএম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০১:২৯ এ এম
পানির অভাব মণিরামপুর উপজেলা পরিষদে

যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের পাঁচতলা ভবনে দীর্ঘদিন ধরে পানি সরবরাহে সমস্যা চলছে।

রোববার (৮ নভেম্বর) দিনভর ভবনটির কোনো ওয়াশরুমে পানি না থাকায় বিপাকে পড়েন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী ও সেবাগ্রহীতারা।

পানির অভাবে প্রয়োজনীয় কাজ সারতে তাদের অন্য ভবনে যেতে হচ্ছে।

রোববার উপজেলা পরিষদ ভবনের পঞ্চম তলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ প্রশিক্ষণে উপজেলার চারটি ইউনিয়নের ৩৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

তবে প্রশিক্ষণ চলাকালে ওয়াশরুমে পানি না থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া এক তথ্য সংগ্রহকারী জানান, দুপুরে বিরতির সময় সরবরাহ করা খাবার খাওয়ার আগে হাত-মুখ ধুতে ওয়াশরুমে গিয়ে দেখেন পানি নেই। এ কারণে খাবার না খেয়ে বাড়িতে নিয়ে যেতে হয়েছে তাকে।

প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন।

তিনি বলেন, প্রশিক্ষণে এসে সকালে ওয়াশরুমে পানি না থাকার বিষয়টি জানতে পারেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দপ্তরে না থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে ওই দপ্তরের নাজির শাহিনকে জানান।

শাহিন তাকে জানিয়েছিলেন, পানির পাম্প নষ্ট হয়ে গেছে এবং বিকেলের মধ্যে তা ঠিক করা হবে। কিন্তু বিকেল পর্যন্ত পানি সরবরাহ স্বাভাবিক হয়নি।

আলমগীর হোসেন আরও বলেন, উপজেলা পরিষদ ভবনে পানির এমন সমস্যা রয়েছে, তা আগে জানা ছিল না। তার দপ্তর ভবনটির কিছুটা দূরে হওয়ায় প্রশিক্ষণার্থীদের সেখানে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে বলেছেন।

সোমবার সকালেও পানি পাওয়া না গেলে অন্য স্থানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

উপজেলা পরিষদের পাঁচতলা মূল ভবনে উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন, হিসাবরক্ষণ, সমবায়, যুব উন্নয়ন ও মৎস্য কর্মকর্তার দপ্তরসহ অন্তত সাতটি দপ্তর রয়েছে।

ভবনের দ্বিতীয় তলায় রয়েছে সভাকক্ষ। দুই স্তরে বিভক্ত ভবনটির প্রতিটি স্তরে পৃথক ওয়াশরুম রয়েছে। এ ছাড়া কর্মকর্তাদের কক্ষেও রয়েছে আলাদা ওয়াশরুম।

কিন্তু রোববার দিনভর পানি না থাকায় এসব দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের দুর্ভোগ পোহাতে হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু রোববারই নয়, উপজেলা পরিষদের এ ভবনে পানি সরবরাহের সমস্যা দীর্ঘদিনের।

বিষয়টি নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা একাধিকবার ইউএনও দপ্তরে জানালেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান বলেন, শুধু রোববার নয়, গত সপ্তাহেও ওয়াশরুমে পানি সরবরাহ পাওয়া যায়নি।

ওই দপ্তরের উপসহকারী প্রকৌশলী সরোয়ার হোসেন বলেন, রোববার সারাদিন তারা পানি পাননি। মাঝেমধ্যেই এমন সমস্যা হয়।

গত সপ্তাহের আগের সপ্তাহে টানা চার থেকে পাঁচ দিন পানি পাওয়া যায়নি। তখন অন্য ভবনে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হয়েছে।

উপজেলা পরিষদের মূল ভবনে দীর্ঘদিন ধরে পানির সমস্যা থাকার কথা স্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী এয়াকুব আলী।

তিনি বলেন, তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিচ থেকে পানি এনে প্রয়োজনীয় কাজ সারছেন।

এয়াকুব আলী বলেন, ভবনটি যখন চারতলা ছিল, তখন পানির সমস্যা ছিল না। পরে ভবনটি পাঁচতলায় সম্প্রসারণের পর এ সমস্যা দেখা দেয়।

একটি সেচপাম্প দিয়ে অধিক উচ্চতায় পানি তুলতে গিয়ে প্রায়ই পাম্প বিকল হয়ে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন, তিনি জেলা পর্যায়ের সভায় ছিলেন। পানির সমস্যার কথা শুনে মিস্ত্রি পাঠানোর ব্যবস্থা করেছেন। আশা করছেন, এতে সমস্যার সমাধান হবে।

এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে স্থায়ীভাবে পানির সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)