যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার’

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৩:৫৮ পিএম
‘মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দীন হায়দার বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করে চলেছে।

সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সারা দেশে স্বাস্থ্য খাতে নতুন অবকাঠামো ও ভবনের কাজ চলছে, যার ফলে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে বলে উল্লেখ করেন তিনি।

রোববার (৮ নভেম্বর) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে ডা. এসএম জিয়াউদ্দীন হায়দার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন, বিএনপি নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনীতিকরা।

পরিদর্শন শেষে হাসপাতালের সেবার মান এগিয়ে নিতে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডা. জিয়াউদ্দীন হায়দার।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)