যশোর, বাংলাদেশ || শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ! চিকিৎসকের শরণাপন্ন হোন

হাবিবা সিদ্দিকা ফোয়ারা

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ১০:০০ এ এম
অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ! চিকিৎসকের শরণাপন্ন হোন

গর্ভধারণের খবর জানার পর আতঙ্কিত হয়ে বা কারো পরামর্শে ফার্মেসি থেকে গর্ভপাতের ওষুধ কিনে নিজে নিজে সেবন করা উচিত নয়। এতে নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে একটোপিক প্রেগন্যান্সি বা জরায়ুর বাইরে গর্ভধারণের ক্ষেত্রে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

গর্ভপাতের ওষুধ জরায়ুর বাইরে গর্ভধারণের চিকিৎসা করতে পারে না। ফলে, রোগী ওষুধ সেবনের পরও প্রকৃত সমস্যা থেকে যায়। সময়মতো রোগ শনাক্ত না হলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, শক এবং জীবনহানির আশঙ্কা দেখা দিতে পারে।

এছাড়া ওষুধ সেবনের পর অসম্পূর্ণ গর্ভপাত হলে অতিরিক্ত রক্তক্ষরণ, সংক্রমণ, দীর্ঘস্থায়ী পেটব্যথা এবং জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে।

যেসব লক্ষণে সতর্ক থাকতে হবে

- অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ
- তীব্র ও একপাশে পেটে ব্যথা
- মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
- জ্বর
- দুর্গন্ধযুক্ত স্রাব
এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।

করণীয় ও প্রতিরোধ

- অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে আগে থেকেই জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে
- চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসনোগ্রাফি করে নিশ্চিত হয়ে ওষুধ সেবন করতে হবে
- ফার্মেসি থেকে নিজে নিজে ওষুধ খাওয়া যাবে না

চিকিৎসা

একটোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায়। এছাড়া পেট না কেটে ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করে নিরাপদে চিকিৎসা দেওয়া সম্ভব।

লেখক: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন
আবাসিক মেডিকেল অফিসার, যশোর জেনারেল হাসপাতাল

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)