যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনা বিভাগে ১৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

খুলনা অফিস

প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৩:৫১ পিএম
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৬:০৩ পিএম
খুলনা বিভাগে ১৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

খুলনা বিভাগের দশ জেলায় ১৬ লাখ ১১ হাজার ৭০২ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাম-রুবেলা সংক্রামক রোগ প্রতিরোধে সোমবার ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে রবিবার খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক।

সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, ‘হাম-রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ প্রতিরোধ করতে হলে সকলকে সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। প্রতিটি শিশুর জীবন গুরুত্বপূর্ণ, তারা আমাদের ভবিষ্যৎ। এই ক্যাম্পেইনে কোনো শিশু যেন বাদ না পড়ে সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।’

তিনি আরও বলেন, অনেক শিশু টিকা নিতে ভয় পায়, ভয়ের কিছু নেই। অভিভাবকদের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে।

হাম-রুবেলা টিকা প্রদানে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুক্রবারের খুতবাহসহ অন্য নামাজের আগে এব্যাপারে প্রচার করার জন্য ইমামদের প্রতি আহবান জানান বিভাগীয় কমিশনার।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশ নেন। হাম-রুবেলা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আরিফ। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় জানানো হয়, খুলনা বিভাগের ১০ জেলায় ১৬ লাখ ১১ হাজার ৭০২ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভাগে ১৪ হাজার ৯৩৬টি টিকা কেন্দ্রে দুই হাজার ২৯৪ জন টিকাদানকারী এবং সাত হাজার ৭৫৪ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবে।

ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে।

যাদের ছয় মাস থেকে পাঁচ বছরের নিচের শিশু রয়েছে তারা vaxepi.gov.bd  এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে যাদের জন্মনিবন্ধন নেই তারাও রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নিতে পারবে।

সোমবার ২০ এপ্রিল সকাল সাড়ে নয়টায় ফুলবাড়ি গেট বক্ষ্মব্যাধি হাসপাতালে বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)