যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর করোনারি কেয়ার ইউনিট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ১০:৪১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ১০:৫৯ পিএম
যশোর করোনারি কেয়ার ইউনিট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের পরিপূর্ণ সেবা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত করোনারি কেয়ার ইউনিটের পরিপূর্ণ সেবা প্রদানে যশোরবাসীকে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

এ সময় সেখানে উপস্থিত স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরীকে যশোরের করোনারি কেয়ার ইউনিট দ্রুততম সময়ের মধ্যে চালুর লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্ৰহণের নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০০১ সালে বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যশোরে একটি পূর্ণাঙ্গ ‘করোনারি কেয়ার ইউনিট’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

সে সময় ভবন নির্মাণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনাও সম্পন্ন হয়েছিল। কিন্ত সরকার পরিবর্তনের পর সেই ইউনিটটি পরিপূর্ণভাবে চালু করা সম্ভব হয়নি।

ইতিপূর্বে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের সময় বিদ্যুৎ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লেখ করেছিলেন, দীর্ঘ ১৯ বছর ধরে ওই মূল্যবান যন্ত্রপাতিগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে গেছে।

সরকারি অর্থের এই অপচয় এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই এলাকাবাসীকে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হয়েছে দীর্ঘদিন ধরে।

যশোরের সিভিলে সার্জন মাসুদ রানা বলেন, ‘প্রতিমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা আমাদেরকে অবহিত করে অফিস ওয়ার্ক শুরু করতে বলেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্ৰহণে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)