যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দেবহাটায় অ্যাডভোকেসি সভা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৯:৩৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ১১:০৪ পিএম
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দেবহাটায় অ্যাডভোকেসি সভা

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার আশরাফুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার প্রমুখ।

এছাড়াও দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জল, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি কেএম রেজাউল করিম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আগামী ২৮ জুন ৬ থেকে ৫৯ মাসের শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। উপজেলায় ৬-১১ মাস বয়সী ২ হাজার ১৮ জন এবং ১-৪৯ মাস বয়সী ১৪ হাজার ১ শত ৫৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওনোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। এ প্লাস শিশুদের সুস্থতা নিশ্চিত, দেহের গঠন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রাতকানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে বলেও জানান স্বাস্থ্য কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)