যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন খুলনায় সংবাদ সম্মেলন

খুলনা অফিস

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৮:১৯ পিএম
ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন খুলনায় সংবাদ সম্মেলন

অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ২৮ জুন সারাদেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন।

সারাদেশের ন্যায় খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোসহ পুষ্টি বার্তা প্রচার করা হবে।

ক্যাম্পেইন সফলভাবে পালন উপলক্ষে বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগ আয়োজিত খুলনা সিটি কর্পোরেশন এবং জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বেলা ১১ টায় নগর স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ রাতকানা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সবাইকে আন্তরিকভাবে কাজ করার মাধ্যমে এ ক্যাম্পেইনকে সফল করার অনুরোধ করেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইলসাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামসহ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা অংশ নেন।

সম্মেলনে জানানো হয়, মহানগরীতে মোট এক লাখ ৮ হাজার ৯৫২ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

এবছর সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে মোট এক হাজর ৪২০জন ভলান্টিয়ার, ওয়ার্ডভিক্তিক কেন্দ্র সংখ্যা ৫৮০টি, মোট কেন্দ্র সংখ্যা ৭১০ টি, মোবাইল কেন্দ্র ৮০টি, এনজিও পরিচালিত কেন্দ্র ৫০টি এবং ৬২ জন সুপারভাইজার কাজ করবে।

অপরদিকে, খুলনা জেলার ৯টি উপজেলায়ও ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফলভাবে পালনে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন সভাপতিত্ব করেন। তিনি বলেন, চার মাসের মধ্যে অথবা এরও আগে যারা ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করেছে, তাদের এবার ক্যাপসুল প্রদান করা হবে না। শিশুকে অবশ্যই ভরা পেটে ক্যাপসুল খাওয়াতে হবে।

সভায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আকিব উদ্দিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, জেলার ৯ টি উপজেলার এবং দুইটি পৌরসভায় মোট তিন লাখ ২৩ হাজার আটশ ৫৭ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)