যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মালয়েশিয়ায় বিনাখরচে যাচ্ছেন দশ হাজার কর্মী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৫:০৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৫:১৫ পিএম
মালয়েশিয়ায় বিনাখরচে যাচ্ছেন দশ হাজার কর্মী

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া আবার শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সরকার।

দেশটিতে দশ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। এছাড়া, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির মধ্যে রয়েছে একমাত্র সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল, ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি সাধারণ রিক্রুটিং এজেন্সি। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে দশ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনাখরচে মালয়েশিয়ায় পাঠানোর এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

মন্ত্রণালয় জানায়, আগ্রহী কর্মীরা অনুমোদিত ও তালিকাভুক্ত এসব এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে; কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে বা একচেটিয়া স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এর ফলে কর্মীরা সহজে ও সিন্ডিকেটমুক্ত পরিবেশে যাওয়ার সুযোগ পাবেন।

এই গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনে দিকনির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই শ্রমবাজার গড়ে তুলতে সরকার, রিক্রুটিং এজেন্সি এবং কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)