যশোর, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কংগ্রেস বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে: বিজেপি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৯:০৯ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৯:২৫ পিএম
কংগ্রেস বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে: বিজেপি

Subornovumi আন্দোলনে রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ছবি: সংগৃহীত

রাজপথে আন্দোলনের মাধ্যমে কংগ্রেস ভারতে নেপাল ও বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের বিভিন্ন স্থানে কংগ্রেসের পাশাপাশি জেন-জিদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের মধ্যে এ অভিযোগ করে বিজেপি। দলটির দাবি, ক্ষমতায় আসার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী ‘মরিয়া’ হয়ে উঠেছেন।

বুধবার ‘ইনডিয়া’ জোটের বিক্ষোভের কয়েকটি ভিডিও ফুটেজ দেখিয়ে বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এসব অভিযোগ করেন। তিনি বলেন, দিল্লিতে রাহুল গান্ধি, তার বোন প্রিয়াঙ্কা গান্ধি ভদ্র এবং কংগ্রেস কর্মীরা যেভাবে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন, তাতে দলটির উদ্দেশ্য স্পষ্ট হয়েছে।

এক ভিডিও বার্তায় প্রদীপ ভাণ্ডারি বলেন, ‘কংগ্রেসের কৌশল হলো নেপাল ও বাংলাদেশের মতো ভারতেও অরাজক পরিস্থিতির বিস্তার ঘটানো।’

এদিকে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভোটার তালিকা সংশোধন নিয়ে আয়োজিত ‘পিপলস ট্রাইব্যুনালে’ অংশ নেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ইউটিউবার ধ্রুব রাঠী। পরে সেখান থেকে ‘জুতো প্রদর্শন’ নামে একটি বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে সংগঠনটির।

সিজেপি নেতা অভিজিৎ দিপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘গণহত্যা ও ভোট চুরির’ অভিযোগ করেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এ সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। শুক্রবার এ বিষয়ে শুনানি করতে রাজি হয়েছেন আদালত।

দিল্লি পুলিশ জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন এবং সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বুধবার মধ্য দিল্লিতে ‘ইনডিয়া’ জোটের বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে অন্তত দুটি নতুন মামলা করা হয়েছে।

বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত পিপলস ট্রাইব্যুনালে ধ্রুব রাঠী বলেন, এটিই তার প্রথম আন্দোলন। তিনি বলেন, ‘গতকাল যখন নামলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হচ্ছে যে ধ্রুব রাঠী সরকার পরিবর্তন করতে আসছে। নরেন্দ্র মোদি হয়তো ভাবছেন আমার সমস্যা কেবল তাকে নিয়ে; কিন্তু সত্যি হলো পুরো দেশেরই তাকে নিয়ে সমস্যা রয়েছে।’

সূত্র: দ্য হিন্দু, পিটিআই, দ্য প্রিন্ট

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)