যশোর, বাংলাদেশ || রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০১:০২ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০১:৫৯ পিএম
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালির পূর্ব দিকে অনুমোদনহীন পথে চলাচলের সময় মাইনে আঘাত লেগে একটি ট্যাংকারে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।

আইআরজিসির দাবি, আগাম সতর্কবার্তা উপেক্ষা করে নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করেছিল জাহাজটি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী জানায়, শনিবার ভোরে ট্যাংকারটি নির্ধারিত নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। এ সময় জাহাজটির অবস্থান শনাক্ত ও পরিচয় জানানোর ব্যবস্থা বন্ধ ছিল। এর আগে জাহাজটিকে সতর্ক করা হয়েছিল বলেও দাবি করেছে নৌবাহিনী।

বিবৃতিতে আরো বলা হয়, নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী যেকোনো ট্যাংকারকে একই পরিণতির মুখে পড়তে হতে পারে। এসব এলাকায় নৌমাইনে আঘাত লেগে জাহাজে আগুন ধরে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ইরানের নৌবাহিনী।

অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লাগার পর একটি তরলীকৃত গ্যাসবাহী জাহাজে আগুন ধরে যায়।

তাদের দাবি, জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করে নৌপথটির একটি অননুমোদিত পথ দিয়ে চলাচলের চেষ্টা করেছিল।

আগের কয়েকটি ঘটনার পাশাপাশি বারবার সতর্কবার্তা দেওয়ার পরও জাহাজ পাঠানো অব্যাহত রাখায় ট্যাংকারের মালিকদের সমালোচনা করেছে আইআরজিসি। তবে জাহাজটির নাম, মালিকানা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য বিবৃতিতে জানানো হয়নি।

সূত্র: আলজাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)