যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরান হামলা: মার্কিন গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প

প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ১১:৩৯ এ এম
ইরান হামলা: মার্কিন গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নিয়ে সংবাদ পরিবেশনার ধরনে চরম অসন্তোষ প্রকাশ করে দেশটির বিভিন্ন মূলধারার গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বিশেষভাবে সিএনএনসহ অন্যান্য সংবাদমাধ্যমকে আক্রমণ করে বলেন যে, এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে যা পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব।

ট্রাম্পের অভিযোগ, সিএনএন এবং অন্যান্য তথাকথিত দুর্নীতিগ্রস্ত মিডিয়াগুলো মার্কিন পাইলটদের বীরত্ব ও সাফল্যের যথাযথ কৃতিত্ব না দিয়ে বরং ঘটনাটিকে খাটো করে দেখানোর চেষ্টা করছে।

যদিও তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে বড় ব্যবধানে জয়ী হচ্ছে, কিন্তু নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকাগুলো ভিন্ন চিত্র তুলে ধরছে যা তার মতে শত্রুপক্ষকে বিভ্রান্ত ও উৎসাহিত করছে।

সবশেষে তিনি হুঁশিয়ারি দেন যে, আমেরিকাবিরোধী এই ভুয়া সংবাদমাধ্যমগুলো পরোক্ষভাবে ইরানের পক্ষে কাজ করলেও আমি ক্ষমতায় থাকা অবস্থায় তাদের সেই উদ্দেশ্য সফল হবে না।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)