যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৩:৩৬ পিএম
বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ইস্যুতে বাইরের কারো হস্তক্ষেপ চীন মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বেইজিংয়ের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং চীন তাদের সামর্থ্য অনুযায়ী এ প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে অত্যন্ত সফল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক কৌশলগত পর্যায়ে আরও উন্নত হয়েছে। বিশেষ করে তিস্তা ইস্যুতে বাংলাদেশের প্রতি চীনের সমর্থন বরাবরের মতোই জোরালো থাকবে।

আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে যৌথভাবে কাজ করবে। এর মধ্যে 'চীন-বাংলাদেশ সরাসরি সংযোগ' এবং 'চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর' উন্নয়নের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

সংবাদ সম্মেলনে দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)