যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যেভাবেই হোক ইরান সংঘাত থেকে বেরিয়ে আসতে চান ট্রাম্প

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৯:১০ এ এম
যেভাবেই হোক ইরান সংঘাত থেকে বেরিয়ে আসতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। সেই আলোচনার একপর্যায়ে তিনি এমন একটি মন্তব্য করেন, যা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে যেভাবেই হোক ইরান সংঘাত থেকে তিনি বেরিয়ে আসতে চাইছেন। সেখানে আলোচনার এক ফাঁকে ট্রাম্প বলেন, ‘সেভ আমেরিকা ভোটিং অ্যাক্ট ছাড়া অন্য সবকিছুই...।’ এটুকু বলেই তিনি বেশ বড় একটি হাই তোলেন। মূলত এই ‘সেভ আমেরিকা ভোটিং অ্যাক্ট’ আইনটি পাসের জন্যই বেশ কিছুদিন ধরে জোর চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প।

ট্রাম্পের এমন আচরণে এটি স্পষ্ট যে, তিনি ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে আগ্রহী। জানা গেছে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একটি মধ্যস্থতাকারী দলের সঙ্গে বৈঠকে বসবেন। ধারণা করা হচ্ছে, উভয় পক্ষের মধ্যে চলমান উত্তেজনার অবসানই তাদের মূল লক্ষ্য। এর আগে উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও, বর্তমানে পারস্পরিক হামলা বন্ধ রয়েছে।

এদিকে, দুপক্ষকে আলোচনার টেবিলে আনতে পারলেও মধ্যস্থতাকারীদের মধ্যে কিছুটা হতাশা কাজ করছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আবারও প্রমাণ করেছে যে, এই শান্তিপ্রক্রিয়া কতটা জটিল। ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে বৈঠক করতে চান এবং তার দাবি, ইরানিরাও এই বৈঠক চায়। তবে ইরান যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে। ফলে আলোচনার কক্ষে আসলে কী ঘটছে, তা পর্দার আড়ালের খবর না জানা পর্যন্ত নিশ্চিত করে বলা কঠিন।

তবে একটি বিষয় পরিষ্কার, ট্রাম্প বর্তমান এই পরিস্থিতি থেকে যেকোনো মূল্যে বেরিয়ে আসতে চাইছেন। তার ভাষায়, ইরান ইস্যুসহ অন্য সবকিছুই এখন তার কাছে কেবলই 'ক্লান্তিকর'।

খবর সূত্র: আল-জাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)