যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিপ্লব ও সংহতি দিবসে যশোর জেনারেল হাসপাতালে উন্নত খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৬:০২ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৬:৫৭ পিএম
বিপ্লব ও সংহতি দিবসে যশোর জেনারেল হাসপাতালে উন্নত খাবার বিতরণ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের নিজস্ব অর্থায়নে এই মানবিক আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, ঐতিহাসিক ৭ নভেম্বরের এই বিশেষ দিনটিতে হাসপাতালের ২৫০ শয্যার বিপরীতে ইনডোরে চিকিৎসাধীন সকল সাধারণ রোগীর মুখে কিছুটা হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

খাবার বিতরণকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহসান কবির বাপ্পী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নুর ইসলাম এবং দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টুসহ স্থানীয় রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

এ সময় অতিথিরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও আগত অতিথিরা আগামীতেও সাধারণ মানুষের সেবায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)