প্রেস বিজ্ঞপ্তি
, যশোর
গ্রাম আদালত সক্রিয়করন ৩য় পর্যায় প্রকল্পের আওতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে ভিডিও প্রদর্শনী, র্যালি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

দেয়াড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ কর্মসূচিতে সক্রিয় সহযোগিতা করেন।