যশোর, বাংলাদেশ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাচার থেকে উদ্ধার ব্যক্তিদের নিয়ে মহেশপুরে সভা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৩৮ পিএম
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০০ পিএম
পাচার থেকে উদ্ধার ব্যক্তিদের নিয়ে মহেশপুরে সভা

ঝিনাইদহের মহেশপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় পাচার থেকে উদ্ধার নারী ও পুরুষদের জন্য উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, সহকারী কৃষি কর্মকর্তা ইমাম হোসেন জ্যোতি, ঢাকা আহ্ছানিয়া মিশনের আশ্বাস প্রকল্পের ব্যবস্থাপক মাসুদ পারভেজ, উইনরক প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দেবরা, মরিয়ম খাতুন, মহেশপুর আরডিসি সংস্থার নির্বাহী প্রধান আব্দুর রহমান এবং মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু প্রমুখ।

সভায় পাচার থেকে উদ্ধার নারী ও পুরুষরা অংশগ্রহণ করেন। তারা জানান, প্রকল্পটির মাধ্যমে পরিবার ও সমাজে মর্যাদাপূর্ণ ও টেকসই পুনর্বাসন এবং পুনঃএকত্রীকরণের লক্ষ্যে স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা, জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়েছেন।

প্রকল্পের মাধ্যমে পাওয়া এসব সহায়তা তাদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে সহায়ক হয়েছে বলে সভায় অংশ নেওয়া ব্যক্তিরা জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)