যশোর, বাংলাদেশ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় শ্রমিকদল নেতার বৃক্ষরোপণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর,২০২৬, ০২:১২ পিএম
লোহাগড়ায় শ্রমিকদল নেতার বৃক্ষরোপণ

নড়াইলের লোহাগড়ায় ৪নং নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ হুমায়ুন কবিরের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা সম্মিলিত কারিগরি দাখিল মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফলদ, বনজ ও ওষধি চারা রোপণ করা হয়।
এছাড়াও ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, চর ব্রাহ্মণডাঙ্গা কবরস্থান, হান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর ও বাড়িভাঙ্গা কবরস্থানেও নানা প্রকার গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আকতার হোসেন মোল্যা, ব্রাহ্মণডাঙ্গা সম্মিলিত কারিগরি দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও ক্রীড়া সংগঠক আমিনুর রহমান প্রিন্স, ব্রাহ্মণডাঙ্গা সম্মিলিত কারিগরি দাখিল মাদ্রাসার সুপার মিজানুর রহমান, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম, লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সম্পাদক হিরু মোল্যা, বিএনপি নেতা নাজির মোল্যা, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন, সমাজসেবক কাইয়ূম মোল্যা, আবুল শেখ প্রমুখ।

কর্মসূচির উদ্যোক্তা শেখ হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণার অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া উপজেলার ৪নং নোয়াগ্রাম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সড়ক ও রাস্তার দুই পাশে ৫০ হাজার ফলদ, বনজ ও ওষধি বৃক্ষের চারা আমার ব্যক্তিগত উদ্যোগে রোপণ করা হবে।’

তিনি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)