যশোর, বাংলাদেশ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিঝুম হত্যার বিচার দাবিতে মহেশপুরে মানববন্ধন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর,২০২৬, ০১:১৮ পিএম
আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর,২০২৬, ০১:৫৯ পিএম
নিঝুম হত্যার বিচার দাবিতে মহেশপুরে মানববন্ধন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কিশোরী নিঝুম খাতুন হত্যার বিচার ও হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের একতারপুর আমতলা বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে নিঝুমের মা তাসলিমা খাতুনসহ এলাকার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা নিঝুম হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে নিঝুমের মা তাসলিমা খাতুনসহ স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন শুকুর আলী, আবদুর রশিদ, ওমর আলী, বিল্লাল, সুমি খাতুন প্রমুখ।

তারা বলেন, নিঝুমকে যারা হত্যা করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নির্মম ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষরা বিভিন্ন স্লোগান দিয়ে নিঝুম হত্যার প্রতিবাদ জানান এবং ঘাতকদের ফাঁসির দাবি করেন। এ সময় পুরো এলাকায় শোকবিহ্বল ও বিক্ষুব্ধ পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, নিঝুম খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত কিশোরীর পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)