যশোর, বাংলাদেশ || সোমবার, ১১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ প্রকল্প উদ্বোধন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১ এপ্রিল,২০২৬, ০৯:০৭ পিএম
আপডেট : বুধবার, ১ এপ্রিল,২০২৬, ০৯:৫৬ পিএম
ঝিকরগাছায় মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ প্রকল্প উদ্বোধন

মুক্তিযুদ্ধে ঝিকরগাছা উপজেলার ভাতাভোগী জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ প্রকল্প উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশীদ, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম, আব্দুস সাত্তার, প্রকৌশলী আব্দর রব, শাহাজাহান আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও জালাল আহমেদ, বিআরডিবি অফিসার শাহ্ আলম, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা আনিছুর রহমান, ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়ুব হোসেন মেম্বার, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)