স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের উপশহর এলাকার ত্রাস হিসেবে পরিচিত যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার মুনসুর আলমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মণিরামপুর উপজেলায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে মুনসুরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক মুনসুর আলম যশোর উপশহরের সি-ব্লক এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানান, সম্প্রতি যশোরের রাজারহাট এলাকায় অনুষ্ঠিত মশাল মিছিলের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় মুনসুর আলম এজাহারভুক্ত আসামি।
পুলিশের দাবি, মামলার পর থেকে মুনসুর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি বিভিন্ন নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।
অবস্থান শনাক্তের পর রোববার রাতে ডিবি পুলিশের একটি দল মণিরামপুরে অভিযান চালিয়ে মুনসুরকে গ্রেপ্তার করে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোতয়ালি পুলিশ।