যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে নেশার টাকা না দেওয়ায় মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ১১:২৭ এ এম
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ১২:২৯ পিএম
মহেশপুরে নেশার টাকা না দেওয়ায় মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে শখের বানু (৫৫) নামে এক নারীকে তার ছেলে এখলাছ হোসেন (৩০) হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার ৫ নম্বর শ্যামকুড় ইউনিয়নের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখলাছ হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত শখের বানু পশ্চিমপাড়ার জিকুর হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, এখলাছ হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা নেওয়ার জন্য তিনি প্রায়ই মায়ের ওপর চাপ সৃষ্টি করতেন। নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে কোনো একসময় নিজ বাড়িতে মায়ের সঙ্গে তার বিরোধ হয়। এরই একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে শখের বানুর মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এখলাছ হোসেনকে আটক করে। শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহানুর আলম বলেন, এখলাছ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। নেশার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। মায়ের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নিহতের মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)