সুবর্ণভূমি ডেস্ক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার।
সোমবার দুপুরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিলো ইসি। ওই সময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকা হালনাগাদে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।